প্রকাশ : ১৪ এপ্রিল ২০১৬, ১৭:২৪আপডেট : ১৪ এপ্রিল ২০১৬, ১৭:২৪
ঢাকার অদূরে সাভারে সিএনজিচালিত গাড়িতে গ্যাস ভরার সময় সিলিন্ডার বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে আরো তিনজন। বৃহস্পতিবার আশুলিয়ার নয়ারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।