তেল উৎপাদন কমাবে না সৌদি আরব

আপডেট : ১৪ এপ্রিল ২০১৬, ১৮:২৪
 
তেল উৎপাদন কমানোর কথা অস্বীকার করেছে সৌদি আরব। দেশটির তেলমন্ত্রী আলী আল-নাইমি বুধবার তেলের উৎপাদন হ্রাস না করার কথা জানান।
 
বিস্তারিত উল্লেখ না করে সৌদি দৈনিক আল-হায়াত তাদের ওয়েবসাইটে জানায়, তেল উৎপাদন হ্রাসে সৌদি আরবের অবস্থানের ব্যাপারে জানতে চাইলে নাইমি বলেন, ‘বিষয়টি ভুলে যান।’তিনি বলেন,‘তেলের দাম সব সময় অস্থির।’
 
তেল রপ্তানিকারক গোষ্ঠীর সংস্থা ওপেকের অন্তর্ভুক্ত সদস্য বিভিন্ন দেশ এবং ওপেকের সদস্য নয় এমন তেল উৎপাদনকারী দেশগুলো তেলের উৎপাদন জানুয়ারি মাসের উৎপাদনের পর্যায়ে ধরে রাখার ব্যাপারে আলোচনা করতে রবিবার দোহায় বৈঠকে বসতে যাচ্ছেন।
 
মার্চ মাসে সৌদি আরবের তেলের উৎপাদন প্রায় জানুয়ারি মাসের মতোই ছিল। সূত্র: এএফপি