ঠাকুরগাঁও যাচ্ছেন মির্জা ফখরুল

আপডেট : ১৫ এপ্রিল ২০১৬, ১২:৩২
 
নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিকালে ঠাকুরগাঁও জেলা বিএনপির উদ্যোগে তাকে সংবর্ধনা দেয়া হবে।
 
এদিন সন্ধ্যা সাড়ে ৭টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
 
জেলা বিএনপির সহ-সভাপতি ও পৌর মেয়র মির্জা ফয়সল আমিন জানান, বিমানযোগে ঢাকা থেকে সৈয়দপুরে নামবেন মির্জা ফখরুল। পরে সড়কপথে ঠাকুরগাঁওয়ে আসবেন তিনি।
 
তিনি সফর শেষে শনিবার সকালে ঢাকার উদ্দেশে রওনা দেবেন বলে জানা গেছেন।