‘বলিউডের বাদশা’ বা ‘দ্য কিং অফ রোমান্স’ নামে বিশ্বব্যাপী খ্যাতিমান শাহরুখ খান। অথচ, সেই তিনিই কিনা এক সময় মেয়েদের উত্যক্ত করতেন!
দ্যা পিঙ্কভিলার এক খবরে বলা হয়েছে, ৬ বছর বয়সে খুদে শাহরুখ রোজ সকালে বাড়ির গেটে গিয়ে বসে থাকতেন। যখনই কোন স্কুলগামী মেয়ে তার বাড়ির সামনে দিয়ে যেত তিনি তাকে উত্যক্ত করতেন। প্রায়শই মেয়েদের দিকে ‘ফ্লায়িং কিস’ বা উড়ন্ত চুমু ছুঁড়তেন।
সূত্রের খবরে প্রকাশ, একদিন সকালে একটি মেয়ে শাহরুখের বাড়িতে তার ব্যাপারে অভিযোগ জানাতে আসে। শাহরুখের বাবা মীর তাজ মুহাম্মদ প্রথমে সেই মেয়ের কথা বিশ্বাস করতে পারেন নি। কারণ তিনি ভেবেছিলেন, শাহরুখ এতটাই ছোট যে তিনি এসব করতেই পারেন না। কিন্তু তিনি যখন ছেলেকে ডেকে পাঠালেন‚ খুদে শাহরুখ এসেই উপস্থিত সেই মেয়েটার দিকে চুমু ছুঁড়ে দিয়ে বলে উঠেন, ‘হাই বিউটিফুল’।
শাহরুখ জানিয়েছেন‚ ওটাই শেষবার‚ এরপর আর কোনদিন তিনি কোনো মেয়েকে উত্যক্ত করেননি।
