রাজধানীর মেরুল বাড্ডায় পানির দাবিতে রাস্তা অবরোধ করেছে স্থানীয়রা। শনিবার দুপুর পৌনে ১২টার দিকে তারা রাস্তা অবরোধ করে। এতে রাস্তার দুই পাশে যানজটের সৃষ্টি হয়েছে।
অবরোধকারীরা জানায়, এই এলাকায় অনেক দিন ধরে পানির সমস্যা চলছে। ওয়াসা কর্তৃপক্ষ কোনো সমাধান করছে না। তাই রাস্তা অবরোধ করা হয়েছে।
বাড্ডা থানার ওসি এমএ জলিল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।
