আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা পরিকল্পনা মামলায় গ্রেফতার হওয়া সাংবাদিক শফিক রেহমানকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডে চাইবে ডিবি পুলিশ।
শনিবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন শাখার উপ কমিশনার মারফ হোসেন সরদার এই তথ্য জানান।
উল্লেখ্য, শফিক রেহমান দৈনিক যায়যায় দিনের সাবেক সম্পাদক। বর্তমানে বাংলাভিশন টিভি চ্যানেলে তার সম্পাদনায় ‘লাল গোলাপ’ নামে অনুষ্ঠান প্রচার হয়।
২০১৫ সালের আগস্ট মাসে যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ, হত্যা ও হুমকীর চেষ্টার অভিযোগে পল্টন থানায় ডিবি পুলিশের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছিল। ওই মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পরিদর্শক ফজলুর রহমান জানিয়েছেন, মামলা দায়েরের সময় কোনো আসামির নাম উল্লেখ ছিল না। মামলাটি তদন্ত করার সময় এর জিজ্ঞাসাবাদের জন্য তাকে নেয়ার প্রয়োজন হয়।
