বাড্ডায় সড়ক অবরোধ প্রত্যাহার

আপডেট : ১৬ এপ্রিল ২০১৬, ১৩:৪৫
 
প্রশাসনের আশ্বাসে রাজধানীর মেরুল বাড্ডায় ওয়াসার পানির দাবিতে করা সড়ক অবরোধ প্রত্যাহার করেছে স্থানীয়রা। শনিবার দুপুর পৌনে ১টার দিকে অবরোধ প্রত্যাহার করে নেয়া হয়।
 
বাড্ডা থানার ওসি এমএ জলিল জানান, এলাকাবাসীকে বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেয়া হয়েছে। এখন যান চলাচল স্বাভাবিক হয়েছে।
 
এর আগে পানির দাবিতে শনিবার দুপুর পৌনে ১২টার দিকে স্থানীয়রা সড়ক অবরোধ করে। এতে রাস্তার দুই পাশে যানজটের সৃষ্টি হয়েছে।