ইরফানকে নববর্ষের উপহার অর্ণবের

আপডেট : ১৬ এপ্রিল ২০১৬, ১৪:৪৪
 
বলিউড অভিনেতা ইরফান খানকে নববর্ষে নিজের আঁঁকা চিত্রকর্ম উপহার দিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী অর্ণব। পহেলা বৈশাখের ভাবনা নিয়েই আঁঁকা হয়েছে এটি। এতে অর্ণব লিখে দিয়েছেন, ‘ইরফান ভাই, নববর্ষের শুভেচ্ছা। ১৪২৩।’
 
মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ডুব’ ছবির কাজ শেষে দেশে ফেরার সময় এই উপহার পেয়ে আনন্দিত ইরফান। শুক্রবার দুপুরের ফ্লাইটে তিনি মুম্বাইয়ের উদ্দেশে ঢাকা ছাড়েন।
 
নিজের ফেসবুক পেজ ও টুইটার অ্যাকাউন্টে চিত্রকর্মটি শেয়ার করেন ইরফান। এসময় তিনি লিখেছেন, আমার প্রিয় শিল্পী অর্ণব বৈশাখ উপলক্ষে আমার জন্য এই ছবিটা এঁকেছে।
 
IMG0
 
ইরফানের কাজ শেষের খবরটি নিজের ফেসবুক অ্যাকাউন্টে জানিয়েছেন মোস্তফা সরোয়ার ফারুকী। শুক্রবার এক স্ট্যাটাসে তিনি জানান, ধন্যবাদ, ইরফান খান ফর এভরিথিং। আজকে তার বাংলাদেশে শেষ দিন ছিল। ঝড়ের ঘোরে কিভাবে পঁচিশ দিন চলে গেলো টের পাই নাই। আবার দেখা হবে।
 
‘ডুব’ ছবিতে ইরফান খান ছাড়াও অভিনয় করেছেন রোকেয়া প্রাচী, নুসরাত ইমরোজ তিশা, নাদের চৌধুরী, মুসাফির সৈয়দ, কলকাতার পার্নো মিত্র প্রমুখ।