রাজধানীতে যুবকের 'আত্মহত্যা'

আপডেট : ১৬ এপ্রিল ২০১৬, ১৪:৫০
 
রাজধানীর যাত্রাবাড়িতে গলায় ফাঁস রতন মিয়া ‍(৩০) নামের এক যুবক ‘আত্মহত্যা’ করেছে বলে দাবি তার স্বজনদের। শনিবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।
 
জানা যায়, ধলপুর লিচুবাগান গলির একটি পঞ্চম তলা বাড়ির চতুর্থ তলার জানালার গ্রিলের সঙ্গে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে রতন মিয়া আত্মহত্যা করেন বলে জানায় তার স্ত্রী বিলকিস বেগম। রতন মিয়া মাদকাসক্ত ছিলেন বলে দাবি করেন তার স্ত্রী। মুমূর্ষু অবস্থায় রতন মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
রতন মিয়ার লাশ মর্গে রাখা হয়েছে বলে জানান ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বাবু মিয়া।