অধুনা আখতারের সঙ্গে বিচ্ছেদের পর ফারহান আখতারের প্রেমের গুঞ্জন শোনা গেছে বেশ জোরালোভাবেই। তার প্রেমিকা হিসেবে উঠে এসেছে তার সহ-অভিনেত্রীদের নাম। কিন্তু এসব গুঞ্জনকে উড়িয়ে দিয়েছেন এই অভিনেতা।
এক বিবৃতিতে ফারহান আখতার বলেছেন, যেসব গল্প তৈরি হয়েছে সেগুলো মিথ্যা। এসব বানানো গল্প আমাকে বিস্মিত করেছে।
নিজের ব্যক্তিগত জীবন নিয়ে জল্পনা-কল্পনা না করার অনুরোধ জানিয়েছেন ‘রক অন’ অভিনেতা।
তিনি বলেছেন, আমি সবাইকে অনুরোধ করব যারা এসব গুজব তৈরি করেছেন তারা তাদের কাজের বিষয়ে দায়িত্বশীল হবেন এবং এ ধরনের কাজ থেকে বিরত থাকবেন।
ফারহান আখতারকে পরবর্তীকে ‘রক অন ২’ ছবিতে দেখা যাবে।
