দেশের বাজারে ‘হুয়াওয়ে ওয়াই৬ প্রো’ নামের একটি স্মার্টফোন এনেছে হুয়াওয়ে টেকনোলজিস বাংলাদেশ। ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির এই ডিভাইসে পাওয়ার সেভিং ৩.০ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
হুয়াওয়ে কর্তৃপক্ষের দাবী, এই ডিভাইস একবার চার্জে দীর্ঘ সময় ব্যবহার করা যাবে। এছাড়া অন্য যে কোনো স্মার্টফোনের তুলনায় এই ডিভাইস দ্বিগুণ বেশি দ্রুত চার্জ হবে। এই স্মার্টফোনে রিজার্ভ চার্জিং ফিচার রয়েছে। ফলে ডিভাইসটিকে বহনযোগ্য চার্জার হিসেবেও ব্যবহার করা যাবে, যা ওটিজি প্রযুক্তির সাহায্যে অন্য যে কোনো ডিভাইসে সহজে চার্জ দেয়ার সুবিধা দেবে।
আজ শনিবার থেকে দেশের বাজারে পাওয়া যাচ্ছে এই ফোন। এর দাম নির্ধারণ করা হয়েছে ১৫ হাজার ৯৯০ টাকা।
হুয়াওয়ে ওয়াই৬ প্রো-তে আছে এফ২.২ অ্যাপার্চার ও ওয়াইড অ্যাঙ্গেল রেঞ্জ প্রযুক্তির ১৩ মেগাপিক্সেলের রিয়ার ও পাঁচ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
৫.১ ললিপপ অপারেটিং সিস্টেমে চালিত এই ফোনে জুড়ে দেয়া হয়েছে ২জিবি র্যাম ও ১৬ জিবি রম। থিম ও অন্যান্য অ্যাপ ফিচার কাস্টমাইজ করতে এতে আছে হুয়াওয়ে ইএমইউআই ৩.১ লাইট।
৮.৫ মিলিমিটার পুরুত্বের মেটাল কোটিং বডির এই হ্যান্টসেটে পাঁচ ইঞ্চির এইচডি ডিসপ্লে রয়েছে, যার পেছনের দিকে ব্যবহার করা হয়েছে আর্গোনোমিক ওয়াটার-কার্ভড বা বাঁকানো প্রযুক্তি।
IMG0
ফোনটির ব্যাপারে হুয়াওয়ে টেকনোলজিস বাংলাদেশ লিমিটেডের ডিরেক্টর অব ডিভাইস বিজনেস ইংমার ওয়্যাং বলেন, ‘হুয়াওয়ে ওয়াই৬ প্রো দীর্ঘ সময় ধরে ব্যবহার করা যাবে। হ্যান্ডসেটটির শক্তিশালী ব্যাটারি অতিমাত্রায় স্মার্টফোন ব্যবহারকারীদের চাহিদা পূরণে সক্ষম হবে।’
