মনে হচ্ছে ২০১৬ সাল বলিউড তারকাদের সংসার ভাঙনের বছর। ফারহান আখতার-অধুনা আখতার, আরবাজ খান-মালাইকা আরোরার সংসার ভাঙনের পর এবার নতুন করে আরেকটি জুটির নাম শোনা যাচ্ছে। এবার এই তালিকায় যুক্ত হয়েছে সোহা আলি খান ও কুনাল খেমু।
সূত্রের বরাত দিয়ে ডেইল ভাস্করের প্রতিবেদনে বলা হয়েছে, এই দম্পতির মধ্যে প্রায়ই লড়াই ও ঝগড়া লেগেই থাকে। আর এজন্যই তারা আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। দুইজনের মধ্যে গভীর প্রেম চলছে এরকম একটি পরিস্থিতির মধ্যে এই ধরনের খবর সবাইকে অবাক করে দিয়েছে। বিয়ের পর থেকে তারা দুইজনই বিভিন্ন স্থানে ছুটি কাটিয়েছেন, পার্টি করেছেন। সেসব ছবি আবার সামাজিক যোগাযোগ মাধ্যমেও তারা প্রকাশ করেছেন।
স্পটবয় ডটকমের প্রতিবেদনে বলা হয়েছে, কুনাল সন্তান চান কিন্তু সোহা এজন্য তৈরি নন। বিষয়টি দুইজনের মধ্যকার একটি বড় মতের ভিন্নতা তৈরি করেছে।
একই কথা বলে একটি সূত্র বলেছে, সোহা কুনালকে বলেছে সে এখন কয়েকটি ছবিতে কাজ করতে চায়। কিন্তু কুনাল তার কথা শুনতে চাচ্ছে না। তাদের এই বিতর্ক এখন লড়াইয়ে রূপ নিয়েছে। কুনালের পরিবারও চায় সোহা ও কুনাল এখন বাবা-মা হোক।
‘ঢুনতে রেহ জাওগি’ ছবির সেটে পরস্পর প্রেমে পড়েন সোহা ও কুনাল। দুই বছর একসঙ্গে বসবাসের পর ২০১৫ সালে বিয়ে করেন তারা।
