নিজের নায়িকাকেই অভিশাপ দিলেন নির্মাতা !

আপডেট : ১৬ এপ্রিল ২০১৬, ১৬:৪২
 
ছবি রিলিজ হতে না হতেই নির্মাতা-নায়িকা দ্বন্দ্ব! ছবির নাম ‘ভোলা তো যায় না তারে’।
 ক্ষোভের কথা জানাতে গিয়েই নির্মাতা রফিক শিকদার বলেন, ‘এসব নায়িকাদের কারনেই বাংলাদেশের চলচ্চিত্রের উন্নতি হয় না। আমি অত্যন্ত সততা নিয়ে এই ফিল্ম ইন্ডাষ্ট্রিতে কাজ করতে এসেছি, অথচ আমার এই ভালোমানুষিকতাকেই সবাই দূর্বলতা ভাবে।’
হঠাত্ নিজের ছবির নায়িকার ওপর এভাবে চড়াও হবার কারণ জানতে চাইলে রফিক শিকদার বলেন, ‘ছবির শুটিংকালিন আমার সাথে নায়িকার চুক্তি ছিল যে, ছবির ক্যাম্পেইনে বিভিন্ন জেলা সদরে বা দেশের প্রত্যন্ত অঞ্চলে যেতে হবে। এটা বাইরের দেশের সকল অভিনেতা-অভিনেত্রিরা সাগ্রহে করতে চাইলেও আমাদের দেশে কেউই যেন প্রফেশনাল হতে পারলেন না, আজ অব্দি। নিজের সেই আক্ষেপের গল্প জানাতে গিয়ে বলেন, ‘আমি আমার নিজের নায়িকাকেই অভিশাপ দিচ্ছি। কারণ যে তার বাপকে স্বীকার করে না, তার কখনও উন্নতি হতে পারে না।’
 
হঠাত্ নির্মাতা তার প্রথম চলচ্চিত্র ‘ভোলা তো যায় না তারে’ ছবির ক্যাম্পেইনে চাপাইনবাবগঞ্জ যাবার প্রসঙ্গ এলে তিনি যাচ্ছি , যাবো বলেও ফোন অফ করে পুরো ছবির ইউনিটকে নাজেহাল করেন বলে জানান।
অন্যদিকে নবাগতা তানহা তাসনিয়া বলেন, ‘আমাকে হুট করে বললে আমি তো যেতে পারি না। আর সেই সময় আমার যাওয়া সম্ভব ছিল না।’
 
এদিকে পরবর্তীতে নির্মাতা রফিক শিকদার তার ছবি নায়ক নিরবসহ ছবির অন্যান্য সদস্যদের নিয়ে কয়েকটি জেলায় ছবির ক্যাম্পেইনে সফর করেন।
এই সংকটের কথা জানাতে গিয়ে নির্মাতা বলেন, ‘ভোলা তো যায় না তারে ছবিটি করতে গিয়ে  এর আগে একাধিক নায়ক-নায়িকার সাথেই আমার কথা হয়েছে।
IMG0
 
অনেক সিনিয়র অভিনেত্রীও প্রফেশণালি আমাকে সময় দিয়েছেন ছবির যে কোনো ক্যাম্পেইনের, অথচ এই দুই দিনের নায়িকা তার নিজের ছবির ক্যাম্পেইনকেই তোয়াক্কা করলো না। এভাবে নিজের ছবির প্রডিউসারকে যে সম্মান দিতে জানে না, তার কাছ থেকে ইন্ডাষ্ট্রি কি আশা করতে পারে।’
উল্লেখ্য, রফিক শিকদার ও তার নায়িকা তানহা তাসনিয়ার দুজনেরই ক্যারিয়ারের প্রথম ছবি ‘ভোলা তো যায় না তারে।’
 
ছবির শুরুতে একাধিক রদবদলের পর এই নায়িকা চুড়ান্ত হলে নির্মাতা শুটিং চলাকালিন নায়িকাকে নিয়ে একাধিক প্রশংসার ফুলঝুরি করেছিলেন।
কিন্তু ছবি শেষে তাদের এই কমিটমেন্ট ভাঙাভাঙির খেলায় পরস্পর বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান কথা লিখে চলেছেন।
নির্মাতা রফিক শিকদার খুব শিগগিরই তার নতুন চলচ্চিত্রের কাজে হাত দেবেন বলেও জানান ইত্তেফান অনলাইনকে।