বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় ‘সাধনা’ এবং ‘সৃষ্টি’র আয়োজনে আগামি ২১ থেকে ২৮এ ত্রপ্রিল ভারতীয় নৃত্যশিল্পী লীলা স্যামসন ও তার দল ‘স্পন্দা’র (http://www.leelasamsondance.com) নৃত্যানুষ্ঠান ও নৃত্য কর্মশালা উপস্থাপিত হতে যাচ্ছে। ২১ থেকে ২৩ এপ্রিল, ২০১৬, ৩ দিন ব্যাপি ‘রূপ বাহুল্য - ভরতনাট্যম নৃত্যোত্সব’ উপস্থাপন করবেন, এবং ২৪ থেকে ২৮ এপ্রিল, ২০১৬, ৫ দিন ব্যাপি ভরতনাট্যম নৃত্যকর্মশালা পরিচালনা করবেন।
এই কর্মশালায় ২১ ত্রপ্রিল বৃহস্পতিবার লীলা স্যামসন ও তার দল স্পন্দা, সঙ্গীত এবং যন্ত্রশিল্পীর সহযোগিতায় ভরতনাট্যম পরিবেশন করবেন। অনুষ্ঠান বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় সন্ধ্যা ৬:৩০ থেকে ৯টা পর্যন্ত চলবে। পরদিন ২২ ত্রপ্রিল ‘নূপর বেজে যায়’ এর ৪৯ তম নৃত্যানুষ্ঠান পরিবেশিত হবে।
অনুষ্ঠানে থাকছে সনামধন্যা নৃত্যশিল্পী লীলা স্যামসন ও তার দল স্পন্দা দ্বারা পরিবেশিত ভরতনাট্যমভিওিক সৃজনশীল নৃত্যের মাধ্যমে সমবেত নৃত্যের গতিবিদ্যার অন্বেশন করা হবে। অনুষ্ঠান বাংলাদেশ জাতীয় যাদুঘরের মূল মিলনায়তনে সন্ধ্যা ৬:৩০ থেকে ৯টা পর্যন্ত চলবে। ২৩ ত্রপ্রিল লীলা স্যামসন ও তার দল স্পন্দা দ্বারা ভরতনাট্যম ভিওিক সৃজনশীল নৃত্যের মাধ্যমে নৃত্য, সঙ্গীত ও মঞ্চকলার সংলাপ উপস্থািপিত হবে। অনুষ্ঠান বাংলাদেশ জাতীয় যাদুঘরের মূল মিলনায়তনে সন্ধ্যা ৬:৩০ থেকে ৯টা পর্যন্ত চলবে।
তিন দিনই ভিন্ন ভিন্ন নৃত্যানুষ্ঠান পরিবেশিত হবে। অনুষ্ঠানে দর্শনীর বিনিময়ে প্রবেশ নির্ধারিত হয়েছে। প্রবেশ পত্র www.jetechao.com এ অনলাইন পাওয়া যাবে। ২৪ - ২৮ এপ্রিল বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহড়া কক্ষে ভরতনাট্যম নৃত্যকর্মশালা পরিচালিত হবে।
