১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস। দিবসটি উপলক্ষে মুজিবনগরের কর্মসূচির মধ্যে রয়েছে, ভোর ৬টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ১০টায় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, সকাল সোয়া ১০টায় অভিবাদন প্রদান, সকাল সাড়ে ১০ টায় শেখ হাসিনা মঞ্চে মুজিবনগর দিবসের জনসভা। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
মুজিবনগর দিবসে অংশ নিতে ইতোমধ্যেই ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা মুবিবনগরে পৌঁছে গেছেন। যাত্রা পথে তারা কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভা ও মেহেরপুরে দুটি ছাত্র সংবর্ধনায় অংশ নেন।
ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বলেন, মুজিবনগর সরকার ছিল স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার। এই সরকার আমাদের আবেগের জায়গা। জাতির জনক বঙ্গবন্ধু যে সোনার বাংলাদেশের স্বপ্ন দেখেছিল, জননেত্রী শেখ হাসিনা যে সোনার বাংলা বাস্তবায়নে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, সেই সোনার বাংলা বাস্তবায়নে ছাত্রলীগের নেতা-কর্মীরা নতুন করে শপথ নেবে।
এস এম জাকির হোসাইনের সঙ্গে উপস্থিত আছেন সহ-সভাপতি মেহেদী হাসান রনি, ডা. কাজী মাহবুব, মশিউর রহমান শরীফ, আদিত্য নন্দী, মাকসুদ রানা মিঠু, সাকিব হাসান সুইম, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রেজা, সাংগঠনিক সম্পাদক মোবারক হেসাইন, বিএম এহতেশাম প্রমুখ।
