সোহার সঙ্গে বিচ্ছেদের খবর উড়িয়ে দিলেন কুনাল

আপডেট : ১৭ এপ্রিল ২০১৬, ১১:২৭
 
বলিউড অভিনেত্রী সোহা আলীর সঙ্গে বিচ্ছেদের খবর উড়িয়ে দিলেন কুনাল খেমু। আর তার এই নাকোচের স্টাইলটি ছিল সালমান খানের মতো করে, ‘এক বার জো ম্যায়নে কমিটমেন্ট দে দি তো ফির ম্যায় প্রেস কি ভি নাহি সুনতা!’
 
৩২ বছর বয়সী কুনাল টুইটারে সোহার সঙ্গে তার বিচ্ছেদের একটি খবরের লিঙ্ক দিয়ে এর সঙ্গে সালমান খানের ‘ওয়ান্টেড’ ছবির ডায়লগটি একটি ভিন্নভাবে উল্লেখ করেন। আর সোহাও কুনালের টুইটি রিটুইট করেন। 
 
কুনাল আরো লিখেছেন, কি! আমার বৈবাহিত সম্পর্ক ঝামেলার মধ্যে আছে? আমি কেন বিচ্ছেদের পথে হাঁটব? আমি কি অন্য বাস্তবতার মধ্যে আছি নাকি মানুষ উল্টাপাল্টা খবর ছাপাচ্ছে। 
 
‘ঢুনতে রেহ জাওগি’ ছবির সেটে পরস্পর প্রেমে পড়েন সোহা ও কুনাল। দুই বছর একসঙ্গে বসবাসের পর ২০১৫ সালে বিয়ে করেন তারা। খবর: এনডিটিভি।