সাতক্ষীরার তালা উপজেলায় আম কুড়াতে গিয়ে পুকুর পড়ে হাবিবুল্লাহ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার সকালে উপজেলার মুড়াকুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। হাবিবুল্লাহ একই গ্রামের হেকমত আলীর ছেলে।
স্থানীয়রা জানান, হাবিবুল্লাহ সকালে বাড়ির পার্শ্ববর্তী পুকুর পাড়ে একটি বাগানে আম কুড়াতে যায়। এ সময় পুকুরে পড়ে তার মৃত্যু হয়। স্বজনেরা পুকুর থেকে তার লাশ উদ্ধার করে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছগির মিঞা বলেন, ‘ঘটনাটি লোকমুখে শুনেছি। খোঁজখবর নেয়া হচ্ছে।’
