নিজেকে ঠোঁটকাটা মনে করেন রণদীপ হুদা

আপডেট : ১৭ এপ্রিল ২০১৬, ১৪:২৪
কোনো রাখঢাক নেই, যা মনে আসে তাই বলে দেন মুখের উপর। আর এই জন্যই বলিউডে ছবির দৌড়ে পিছিয়ে পড়ছেন তিনি, নিজের সম্পর্কে এমনই ধারণা রণদীপ হুদার।
 
সদ্য শেষ করেছেন ওমঙ্গ কুমারের ‘সর্বজিৎ’ ছবির এর শুটিং। এখন ব্যস্ত সৈয়দ আহমেদ আফজলের ‘লাল রং’ ছবির কাজ নিয়ে। এক সাক্ষাৎকারে এই ছবির প্রসঙ্গে কথা বলতে গিয়েই এসব কথা জানান রণদীপ।
 
তিনি বলেন, ‘সোজাসুজি কথা বলি আমি। সেই জন্য মানুষ আমাকে ভুলও বোঝেন। তারা আমার রসিকতাটা বুঝতে পারেন না। আর এই জন্যই আমার ছবির সংখ্যা এত কম।’
 
এই অভিনেতা আরও জানান, ‘একটা সময় পরে মানুষ বুঝবেন, কাউকে আঘাত করার জন্য আমি কিছু বলি না।’