স্নাতকোত্তর ডিগ্রি নিতে পরীক্ষায় বসেছেন দত্তজি চিরণদাস নামের ৭৫ বছর বয়সী এক ভারতের এক রাজনৈতিক ব্যক্তিত্ব। মূল বিসয় হিসেবে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়া চিরণদাস স্নাতকোত্তরে চতুর্থ সেমিস্টারের পরীক্ষায় বসেছেন তিনি।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, মাত্র ৪০ দিন আগে চিরণদাসের বাইপাস সার্জারি হয়েছে। কিন্তু তার অসুস্থতা ডিগ্রি নেয়ার ইচ্ছা দমাতে পারেনি।
মনিনগর তার বাড়িতে দিনে পাঁচ ঘণ্টা করে পড়াশুনা করেছেন তিনি। তার সঙ্গে তার দুই ভাতিজাও রয়েছে। এদের মধ্যে একজন স্নাতক ও একজন এমএসসি পরীক্ষা দিচ্ছে।
চিরণদাস বলেছেন, চতুর্থ শ্রেণি পর্যন্ত পড়ার পর তিনি রাষ্ট্রীয় সমাজসেবক সংঘ (আরএসএস) এ যোগ দেন। এরপর জনসংঘ ও ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-তে যোগ দেন।
এই বয়সে এসে কেন পরীক্ষা দেয়ার চিন্তা করেছেন-এমন প্রশ্নের জবাবে চিরণদাস বলেছেন, শুধু ডিগ্রির জন্য নয়, জ্ঞানার্জন করতে চান তিনি। শিক্ষার জন্য কোনো বয়সের সীমা নেই। আমি আমার জীবন সমাজের সেবার জন্য ব্যয় করেছি এবং রাজনৈতিক কর্মকাণ্ড করেছি। চতুর্থ শ্রেণিতে থাকতে আমি পড়াশুনা ছেড়ে দিয়েছিলাম। এরপর আমি আমার রাজনৈতিক আকাঙ্ক্ষার দিকে ধাবিত হয়েছি।
তিনি বলেন, গুজরাটে সুরেশ মেহতার সরকারের সময় আমি জিআইডিসির চেয়ারম্যান ছিলাম। ঐ সময় বিজেপির এক নেতা উপহাস করে বলেছিলেন, চতুর্থ শ্রেণিতে পড়া ব্যক্তি চেয়ারম্যান হয়েছে। এরপর আমি উচ্চ শিক্ষা নেয়ার জন্য মনস্থির করি।
২০১১ সালে চিরণদাস বাবাসাহেব আমবেদকার উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বিএওইউ) থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন।
