সৌদি আরবের পবিত্র নগরী মদীনার মসজিদে নববীর সম্মানিত ইমাম ও সুমধুর কণ্ঠে পবিত্র কোরআনে কারিম তেলাওয়াত করে বিশ্বব্যাপী সাড়া জাগানো ক্বারী মুহাম্মদ আইয়ুব বিন মুহাম্মদ ইউসুফ ইবনে সোলায়মান উমর আর নেই (ইন্নালিল্লাহি ....... রাজিউন)।
শায়খ আইয়ুব গতকাল শনিবার ফজরের সময় ইন্তেকাল করেন। বাদ জোহর মসজিদে নববীতে জানাজা শেষে তাকে মদিনার জান্নাতুল বাকিতে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর। শায়খ ক্বারী আইয়ুব ১৯৫৮ সালে মক্কায় জন্মগ্রহণ করেন। মক্কায় প্রাথমিক শিক্ষা শেষে মদিনা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স-মাস্টার্স করে পিএইচডিও অর্জন করেন। শিক্ষা জীবন শেষে তিনি মদিনা বিশ্ববিদ্যালয়েই অধ্যাপনা শুরু করেন।
