আবাহনীর দায়িত্ব নিলেন ক্রোয়েশিয়ান কোচ

আপডেট : ১৭ এপ্রিল ২০১৬, ১৫:৪৬
ঢাকা আবাহনীর দায়িত্ব নিলেন ক্রোয়েশিয়ান কোচ ড্রাগো মামিচ। রবিবার সকালে ঢাকায় পৌঁছে দায়িত্ব বুঝে নেন মিয়ানমার ও মালদ্বীপ জাতীয় ফুটবল দলের সাবেক এই কোচ।
 
এছাড়াও সার্বিয়ায় জন্মগ্রহণকারী মামিচ খেলেছেন ক্রোয়েশিয়ান বয়সভিত্তিক জাতীয় দলে। ২০০৯ সালে দুই বছরের জন্য মিয়ানমারের কোচ হন তিনি। ২০১০-১১ মৌসুমে তিনি ছিলেন ভারতীয় ক্লাব চার্চিল ব্রাদার্সের কোচ। ২০১৪-১৫ মৌসুমে মামিচ মালদ্বীপের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন।
 
আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাস রূপু বলেন, ‘এশিয়া ও দক্ষিণ এশিয়ার ফুটবল সম্পর্কে ভালো ধারণা আছে মামিচের। আমরা আশা করি তিনি দলের মাঝে চ্যাম্পিয়ন হওয়ার মানসিকতা আনতে পারবেন। সঙ্গে মাঠে উপহার দেবেন আধুনিক ফুটবল।’