ফেসবুকে এরই মধ্যে বেশ কয়েকবার সরাসরি ফলোয়ারদের সঙ্গে কথা বলেছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সেখানে সরাসরি প্রশ্ন-উত্তরের পাশাপাশি বেশ কিছু টিউটিরিয়াল ছিল প্রযুক্তি খাতের শিক্ষানবীশদের জন্য। এবারই প্রথম ফেসবুকের পাশাপাশি গুগল হ্যাংআউটে সরাসরি আসার ঘোষণা দিয়েছেন তিনি।
রবিবার দুপুর ১:৩০ এ দেয়া স্ট্যাটাসে তিনি লেখেন, 'আজ রাত ৮ টায় Google Hangout ও Facebook এ সরাসরি কথা বলব আপনাদের সাথে।'
