মানুষ মনে করে শেখ হাসিনার বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১৭ এপ্রিল ২০১৬, ১৭:০৫
 
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘সারা বাংলাদেশের মানুষ মনে করে শেখ হাসিনার বিকল্প কিছু নেই। শেখ হাসিনার বিকল্প শুধু শেখ হাসিনা। সারা বাংলাদেশের মানুষ আজকে এটাই অনুধাবন করে।’
 
রবিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।
 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা গ্রাম-গ্রামাঞ্চলে প্রত্যন্ত অঞ্চলে যখনই গিয়েছি, সেখানে প্রধানমন্ত্রীর জনসভায় ঢল নামতে দেখেছি। মানুষ প্রধানমন্ত্রীর নামে প্ল্যাকার্ড বয়ে আনে। তাঁর যে আকাশচুম্বী জনপ্রিয়তা, তা এত দিনে আপনারা টের পেয়েছেন। শুধু বাংলাদেশে নয়, শেখ হাসিনা প্রমাণ করেছেন, তিনি সারা বিশ্বের জননন্দিত নেতা।’