মেহেরপুর জেলা জাতীয় পাটির (জেপি) সভাপতি আবদুল হালিমের নেতৃত্বে নেতাকর্মীরা রবিবার মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণ করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পাটির সহ-সভাপতি আব্দুল রাজ্জাক, জেলা যুগ্ম সম্পাদক ইছাহক আলি, গাংনী উপজেলা সভাপতি আজমত আলি, সম্পাদক আল মামুন মিন্টু, সদর সভাপতি গোলাম কিবরিয়া, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, সদস্য শাহিন ও আব্দুল লতিব। পুস্পমাল্য অর্পণ শেষে আওয়ামী লীগের জাতীয় নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করেন ও তাদের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
