‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিক্যুয়ালে টাইগার শ্রফ

আপডেট : ১৮ এপ্রিল ২০১৬, ১০:৩৫
 
করণ জোহর পরিচালিত ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবির সিক্যুয়াল বানানোর ঘোষণা আসার পর থেকেই নানা ধরনের জল্পনা-কল্পনা শুরু হয়েছে। ছবির অভিনেতা-অভিনেত্রী হিসেবে উঠে এসেছে অনেকের নাম। সেখানে স্থান পেয়েছে শহিদ কাপুরের ছোট ভাই ইশান খাত্তার ও  সাইফ আলি খানের মেয়ে সারা আলি খানের নামও। কিন্তু কোনো নামই শেষ পর্যন্ত টিকে থাকেনি। 
 
‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবির নির্মাতাদের একটি সূত্র পিঙ্কভিলাকে জানিয়েছে, সিক্যুয়াল ছবিতে টাইগার শ্রফ মুখ্য ভূমিকায় অভিনয় করবেন। এখানে দুইটি নতুন নারীমুখ নেয়ার চিন্তা করছে করণ জোহর। 
 
ছবিটি প্রযোজনা করবেন করণ জোহর। আর পরিচালনা করবেন পুনিত মালহোত্রা। এর আগে পুনিত ধর্ম প্রডাকশনের হয়ে দুইটি ছবি পরিচালনা করেছেন। 
 
২০১৪ সালে ‘হিরোপান্তি’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন টাইগার শ্রফ। প্রথম ছবিতেই বেশ প্রশংসা কুড়িয়েছেন তিনি। সাব্বির খান পরিচালিত ‘বাঘি’ ছবির প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তিনি। টাইগারের  বিপরীতে আছেন শ্রদ্ধা কাপুর।