‘রক অন ২’র শুটিংয়ে প্রাচী-শ্রদ্ধার দ্বন্দ্ব?

আপডেট : ১৯ এপ্রিল ২০১৬, ১৮:২০
 
‘রক অন ২’ ছবিতে একসঙ্গে কাজ করছেন প্রাচী দেশাই ও শ্রদ্ধা কাপুর। শোনা যাচ্ছে, ছবির সেটে এই দুই অভিনেত্রী দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন। যদি প্রাচী দেশাই এই গুঞ্জনকে উড়িয়ে দিয়েছেন। 
 
প্রাচীর বক্তব্য উদ্ধৃত করে একটি নিউজ পোর্টাল বলেছে, এই প্রতিবেদন একেবারেই হাস্যকর। আমাদের দুইজনের মধ্যেই বেশ ভাল সম্পর্ক রয়েছেন। আমার মনে হয় যখন শ্রদ্ধা এই প্রতিবেদনের কথা জানবে তখন সেও হাসবে। 
 
প্রাচী আরো জানান, আমি মনে করি যখন মানুষের কোনো কাজ থাকে না, চিন্তা-চেতনার বাইরে চলে যায় তখন এসব গুঞ্জন ছড়ায়। কিন্তু তারা আমার ওপর কোনো প্রতিফলন ঘটাতে পারেনি। আমরা শুটিং ভাল সময় কাজ করছি। মাঝে মাঝে শিডিউলের কারণে আমাদের দেখা হয় না। কিন্তু আমাদের মধ্যে ভাল সম্পর্ক বজায় আছে।
 
‘রক অন ২’ ছবিটি আগামী ১১ নভেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে। এতে ফারহান আখতার, অর্জুন রামপাল, পুরাব হোলি, লুক কেনি, প্রাচী দিশাই ও শ্রদ্ধা কাপুর অভিনয় করছেন। খবর: ওয়ান ইন্ডিয়া।