পুরস্কার না পেলে কেঁদে ভাসাবেন শাহরুখ!

আপডেট : ১৮ এপ্রিল ২০১৬, ১২:০৪
 
শাহরুখ খান জানেন দর্শকদের কিভাবে ধরে রাখতে হয়, কিভাবে তাদের উজ্জীবিত রাখা যায়। তিনি জানেন তিনি রসিকতায় দক্ষ, তার কথা জাতীয় খবরের শিরোনাম হয়। সর্বোপরি তিনি ভারতের সুপারস্টারদের মধ্যে অন্যতম। ফলে শাহরুখ জয়-পরাজয় নিয়ে যা বলেন সেটি সবার দৃষ্টি আকর্ষণ করেন।
 
গত ২৫ বছরের ক্যারিয়ারে অসংখ্য পুরস্কার জয় করেছেন শাহরুখ খান।  তার নতুন অ্যাকশন-ড্রামা ধাঁচের ছবি ‘ফ্যান’ বক্স ছবিতে বেশ ভাল সাড়া জাগাচ্ছে। ছবিতে সুপারস্টার ও ফ্যানের দ্বৈত ভূমিকায় শাহরুখের অভিনয় প্রশংসার দাবিদার। আর এতে কাজ করায় পুরস্কার পাওয়ার দাবি রাখেন বলে মনে করেন শাহরুখ খান। 
 
ইন্ডিয়া টিভিকে দেয়া এক সাক্ষাত্কারে শাহরুখ খান বলেছেন, ‘ফ্যান’ ছবিতে কাজ করার জন্য যদি আমি পুরস্কার না পাই তবে আমি তা কেড়ে নেব অথবা কেঁদে ভাসিয়ে দেব।
 
এই কথা এমন একজন তারকার মুখ থেকে আসল যিনি অসংখ্য পুরস্কার জিতেছেন, যিনি তার অভিনয় দিয়ে প্রতিনিয়ত দর্শকদের মুগ্ধ করে যাচ্ছেন। তবে সালমান খানের ‘সুলতান’, ‘অক্ষয় কুমারের ‘রুস্তম’, আমির খানের ‘দঙ্গল’ ও শাহরুখ খানের ‘রাইস’ ছবিগুলো বড় পর্দায় মুক্তির অপেক্ষায় রয়েছে। দেখা যাক, এসব ছবির ভিড়ে ‘ফ্যান’ ছবিটা কতোখানি টিকে থাকতে পারে। খবর: টাইমস অব ইন্ডিয়া।