আবার একসঙ্গে শাহিদ-কারিনা

আপডেট : ১৮ এপ্রিল ২০১৬, ১৩:৩২
দীর্ঘদিন পর আবারও একসঙ্গে পর্দায় আসছেন শাহিদ কাপুর এবং কারিনা কাপুর। একসময়ে তাদের প্রেম ও বিচ্ছেদ ছিল বলিউড ফিসফাসের সেরা সম্ভার।
 
ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর যথারীতি মুখ দেখাদেখি বন্ধ হয়ে যায় শাহিদ-কারিনার। তবে এখন দুজনের সম্পর্ক অনেকটাই সহজ হয়ে উঠেছে। আর এই সব কিছুর মূলে আছে ‘উড়তা পঞ্জাব’। এই ছবিতে একসঙ্গে দেখা যাবে প্রাক্তন এই যুগলকে।
 
জানা গেছে, ছবির প্রোমোশনেও দু’জন যাচ্ছেন একসঙ্গে। দু’জন একসঙ্গে সেলফিও তুললেন।
 
‘উড়তা পঞ্জাব’ সিনেমায় শাহিদকে একজন রকস্টারের ভূমিকায় দেখা যাবে। আর কারিনাকে একজন চিকিৎসকের ভূমিকায় দেখা যাবে। খবর- ইন্ডিয়া ডটকম।