বিদ্রোহী প্রধানের প্রত্যাবর্তনের জন্য প্রস্তুত দ. সুদান

আপডেট : ১৮ এপ্রিল ২০১৬, ১৪:০০
দক্ষিণ সুদানের বিদ্রোহী প্রধান রিক ম্যাচার যুদ্ধ শুরু হওয়ার পর সোমবার প্রথমবারের মত রাজধানীতে ফিরছেন। তার মুখপাত্র এ কথা জানান। এটা দোদুল্যমান শান্তি চুক্তি টিকিয়ে রাখার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
 
২০১৫ সালের আগস্টে একটি শান্তি চুক্তির অংশ হিসেবে ম্যাচার রাজধানীতে ফিরছেন। গত দুই বছরেরও বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধ অবসানে এ শান্তি চুক্তিকেই এখনও সবচেয়ে বড় আশার আলো হিসেবে দেখা হচ্ছে। গৃহযুদ্ধ বিশ্বের নবীনতম এ রাষ্ট্রকে দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে।
 
দেশটিতে অসংখ্য নৃশংসতায় হাজার হাজার লোক নিহত হয়েছে। এছাড়া ২০ লাখেরও বেশি লোক বাস্তুচ্যুত হয়েছে এবং প্রায় ৬০ লাখ লোকের জরুরী খাদ্য সহায়তার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। ২০১৩ সালের ডিসেম্বরে প্রেসিডেন্ট সালমা কির বিদ্রোহী নেতা ম্যাচারের বিরুদ্ধে অভ্যুত্থান পরিকল্পনার অভিযোগ তোলার পর সংঘাত শুরু হয়। 
 
ম্যাচার অবশ্য কিরের অভিযোগ প্রত্যাখ্যান করেন। ম্যাচারের আগমন একটি প্রতীকী অগ্রগামী পদক্ষেপ হলেও বিশেষজ্ঞদের আশংকা শান্তি চুক্তির শর্ত বাস্তবায়ন হবে একটি দীর্ঘ ও কঠিন কাজ। এএফপি।