যুদ্ধ-বিধ্বস্ত সিরিয়ায় গুরুত্বপূর্ণ কয়েকটি বিরোধী দল বলেছে, সরকারি বাহিনীর অস্ত্রবিরতি চুক্তি ‘লঙ্ঘনের’ জবাবে তারাও সশস্ত্র হামলা চালাবে।
সোমবার দেশটির ১০টি সশস্ত্র বিদ্রোহী গ্রুপের স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে, সরকারি বাহিনীর ক্রমবর্ধমান সহিংসতার জবাবে আমরা যুদ্ধ শুরুর ঘোষণা করছি। কারণ সরকারি বাহিনীর অস্ত্র বিরতি চুক্তি লঙ্ঘনের ঘটনা দিনদিনই বাড়ছে। তারা বাস্তুচ্যূত মানুষের ওপর হামলা ও আবাসিক এলাকাগুলোতে বোমা হামলা অব্যাহত রেখেছে। রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শুরু হওয়া অস্ত্রবিরতিটিকে সিরিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা দেখা হয়েছে। তবে সম্প্রতি বেশ কয়েকটি অঞ্চলে বিশেষ করে দ্বিতীয় নগরী আলেপ্পোর চারপাশে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। এএফপি।
