আগামী ৩০ এপ্রিল বিয়ের বন্ধনে আবদ্ধ হচ্ছেন বলিউড অভিনেত্রী বিপাশা বসু ও করণ সিং গ্রোভার। আর এখন বিয়ে পূর্ববর্তী অনুষ্ঠান নিয়ে উত্সবমুখর সময় পার করছেন তারা।
রবিবার নিজের টুইটার অ্যাকাউন্টে ব্রাইডাল শাওয়ারের ছবি পোস্ট করেছেন বিপাশা বাসু। তার বন্ধুরা এই অনুষ্ঠানের আয়োজন করে । অন্যদিকে ডিজাইনার রকি এস সামাজিক যোগাযোগ মাধ্যমে গোয়ায় করণের ব্যাচেলর পার্টির ছবি প্রকাশ করেছেন।
বিপাশার ইনস্টাগ্রাম ও টুইটারে প্রকাশিত একটি ছবিতে দেখা গেছে, ব্রাইডাল শাওয়ারের সময় তিনি হার্ট আকৃতির একটি বেলুনের মধ্যে বিপাশা বসে আছেন।
IMG0
অন্য একটি ছবিতে দেখা গেছে, ‘ব্রাইড টু বি’ লেখা একটি উত্তরীয় পড়ে একটি প্লাটফর্মে দাঁড়িয়ে আছেন বিপাশা। আর তার বন্ধুরা ছবি তোলায় ব্যস্ত।
বিপাশা বাসুর এটি প্রথম বিয়ে হলেও করণের এটি তৃতীয় বিয়ে। এর আগে করণ শ্রদ্ধা নিগম ও জেনিফার উইঙ্গিতকে বিয়ে করেছিলেন। আর বিপাশা বলিউড অভিনেতা জন আব্রাহাম, ডিনো মরিয়া ও হারমান বাজওয়ার সঙ্গে প্রেম করেছিলেন।
‘অ্যালন’ ছবিতে একসঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন করণ-বিপাশা। এছাড়া করণকে সর্বশেষ ‘হেট স্টোরি ৩’ এ দেখা গেছে। খবর: ইন্ডিয়ান এক্সপ্রেস।
