এবার আইপিএল থেকেও ছিটকে গেলেন মালিঙ্গা

আপডেট : ১৮ এপ্রিল ২০১৬, ১৭:১৪
ইনজুরির কারণে এশিয়া কাপে একটি ম্যাচ খেলতে পেরেছিলেন মালিঙ্গা। ছিলেন না ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতেও। এবার ইনজুরির কারণে ছিটকে পড়লেন আইপিএল থেকেও।
তার দল মুম্বাই ইন্ডিয়ান্সের মেডিক্যাল টিম পরীক্ষা শেষে জানায়, মাঠে ফিরতে চার মাস সময় লাগতে পারে মালিঙ্গার। ফলে, এবারের আইপিএলে আর খেলা হবে না এই পেসারের।
 
মুম্বাই ইন্ডিয়ান্সের কোচ রিকি পন্টিং জানান, মালিঙ্গার পরিবর্তে টিম সাউদি ও মার্চেন্ট ডি লাঙ্গে এই দুই পেসারকে রাখা হয়েছে। শুধু আইপিএল নয়, শ্রীলঙ্কার আসন্ন ইংল্যান্ড ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও খেলতে পারবেন না মালিঙ্গা।