ভারত জুড়ে কয়েক সপ্তাহ ধরেই চলছে তাপপ্রবাহ। ভারতের তেলেঙ্গানায় তাপমাত্রা ঘোরাফেরা করছে ৪০ থেকে ৪৫ ডিগ্রির মধ্যে। গরমে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। এখনও পর্যন্ত তেলেঙ্গানায় মৃত্যুমুখে ঢলে পড়েছেন ৩৫ জন।
সেখানে গরমের পরিমান এতটাই বেশি যে এক নারী ছাদের মেঝেতে ডিম ভেজে দেখিয়েছেন। ডিম ভাজার সেই ভিডিওটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযযোগ মাধ্যমে। ভিডিওতে বোঝা যায় সেখানকার মানুষ কতটা বিপদে আছে।
ভিডিওতে দেখা যায়, ওই নারী প্রথমে একটি পাত্রে ডিমটি গুলিয়ে নেন এবং এরপর তা মেঝেতে ছেড়ে দেন। অপেক্ষা করতে থাকেন। এক সময় তিনি ক্যামেরার দিকে তাকিয়ে হেসে ওঠেন এবং ওমলেটটি উল্টে দেন।
পুরো ভারতজুড়ে এই তাপপ্রবাহে নিহতে সংখ্যা শতাধিক। আর বেশকিছুদিন এই অবস্থা থাকবে বলে জানিয়েছেন দেশটির আবহাওয়াবিদরা।
