জাতীয় সংসদের স্পিকার ও পীরগঞ্জ আসনের এমপি ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রতিবন্ধীদের সহায়তা ও সহযোগিতা করা আমাদের দায়িত্ব।
রবিবার সন্ধ্যায় রংপুরের পীরগঞ্জে দেশবরেণ্য প্রয়াত পরমাণু বিজ্ঞানী ড. এমএ ওয়াজেদ মিয়ার গ্রামের বাড়ি লালদীঘির ফতেপুরে অটিজম ও বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, প্রতিবন্ধী শিশুদের যত্ম সহকারে শিক্ষাদান করতে হবে। তাদের সঙ্গে ভাল আচরণ করতে হবে। এজন্য অটিজম নিয়ে সারাবিশ্বে আলোড়ন সৃষ্টিকারী সায়মা ওয়াজেদ পুতুলের পরামর্শ নিতে আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছায়াদত হোসেন বকুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহারুল হক বাবলু, সম্পাদক মিঞা মো. তাজিমুল ইসলাম শামীম, প্রধান শিক্ষক তারিকুল ইসলাম তিতাস, সুইড বাংলাদেশ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য সুশান্ত ভৌমিক প্রমুখ। স্পিকার অনুষ্ঠানস্থলে উপস্থিত হলে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা ফুল দিয়ে শুভেচ্ছাসহ স্পিকারের হাতে ক্রেস্ট তুলে দেয়।
