রডের পরিবর্তে বাঁশ ব্যবহার, প্রকৌশলীসহ দুইজন বরখাস্ত

আপডেট : ১৮ এপ্রিল ২০১৬, ২০:৪৮
গাইবান্ধা সদর উপজেলার মেঘডুমুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন শৌচাগার নির্মাণে রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের ঘটনায় দুদকের হাতে আটক উপ-সহকারী প্রকৌশলী এএসএম আরিফ বিল্লাহকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
       
ঢাকার প্রধান প্রকৌশলী ওয়ালী উল্লাহ স্বাক্ষরিত এ সংক্রান্ত পত্র সোমবার বিকেলে গাইবান্ধা জনস্বাস্থ্য অফিসে এসে পৌঁছায়। এ ঘটনায় নলকুপ মেকানিক সাইফুল ইসলামকেও সাময়িক বরখাস্তের পত্র রংপুর অফিস থেকে গাইবান্ধা অফিসে পৌঁছেছে।
 
গাইবান্ধা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী আমিনুল ইসলাম চৌধুরী পত্র পাওয়ার কথা স্বীকার করেন।
 
উল্লেখ্য, গাইবান্ধার মেঘডুমুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শৌচাগার নির্মাণে ঢালাইয়ের কাজে লোহার রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের ঘটনাটি গত ৮ এপ্রিল রাতে স্থানীয়রা ধরে ফেলেন। পরবর্তীতে এ ঘটনায় দুদক গত ১৩ এপ্রিল উপ-সহকারি প্রকৌশলী এএসএম আরেফ বিল্লাহ এবং ঠিকাদার আব্দুল খালেককে আটক করে।