বিপাশার বিয়ে নিয়ে অখুশি জন?

আপডেট : ১৯ এপ্রিল ২০১৬, ১৫:৩৩
‘বলিউডের পাওয়ার কাপল’ ছিলেন জন অ্যাব্রাহাম ও বিপাশা বসু। তবে সেসব চুকেবুকে গেছে কবেই। ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর পরই তড়িঘড়ি করে বিয়ে করেন জন। তবে বিপাশার মনের মানুষ পেতে সময় লেগেছে। দীর্ঘ দিন একা থাকার পর এবার বিয়ে করতে চলেছেন করণ সিং গ্রোভারকে।
 
জন-বিপাশার ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর থেকেই দু’জনের মধ্যে যথারীতি কথাবার্তা বন্ধ হয়ে যায়। কিন্তু তাই বলে কি সামান্য সৌজন্যটুকুও হারাতে বসেছেন জন? সম্প্রতি ঘটে যাওয়া এক ঘটনা কিন্তু সেটাই প্রমাণ করে।
 
সম্প্রতি এক কুকারি বুক উন্মোচনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জন। সেখানে আসা সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন, প্রাক্তন বান্ধবীকে বিয়ের শুভেচ্ছা জানিয়ে তিনি কিছু বলবেন কি না!
 
এই কথা শুনেই কোনও শুভেচ্ছা-বার্তা দেওয়া দূরে থাক, মাইক ঠেলে সরিয়ে হন হন করে হেঁটে বেরিয়ে চলে যান জন!
 
এরপর থেকেই বিটাউনে গুঞ্জন, এ কি শুধুই বিরক্তি নাকি মনের কোণে লুকিয়ে থাকা গোপন প্রেম ও রাগ? জন নিজে যখন সুখে সংসার করছেন তখন বিপাশাকে বিবাহিত জীবনের শুভেচ্ছা জানাতে তার এত কীসের আপত্তি? তবে কি বিপাশার বিয়ের খবরে খুশি নন জন? সূত্র- দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেস।