কমলগঞ্জে নারীর লাশ উদ্ধার

আপডেট : ১৯ এপ্রিল ২০১৬, ১৪:৪৪
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বিমান বাহিনী ইউনিট সংলগ্ন রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করেছে জিআরপি পুলিশ।
 
জানা গেছে, মঙ্গলবার ভোর রাতে আনুমানিক ৩৫ বছর বয়সের অজ্ঞাত এ নারী কোন একটি ট্রেনে কাটা পড়ে। এ সময় তার সঙ্গে থাকা একটি কাপড়ের ব্যাগ পাওয়া গেছে।
মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় জিআরপি পুলিশ লাশ উদ্ধার করেছে।
 
এলাকাবাসীর ধারণা, ওই নারীকে ধর্ষণের পর হত্যা করে ট্রেনের নিচে ফেলে দেয়া হয়েছে।
 
শ্রীমঙ্গল জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতিয়ার উদ্দীন চৌধুরী তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘লাশের সুরত হাল তৈরি করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে।’