উড়িষ্যায় সানস্ট্রোকে ৪৫ জনের মৃত্যু

আপডেট : ১৯ এপ্রিল ২০১৬, ১২:১২
ভারতের উড়িষ্যা রাজ্যে প্রচণ্ড গরমে সানস্ট্রোকে কমপক্ষে ৪৫ জন মারা গেছে। সোমবার রাজ্যের সোনেরপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৬ ডিগ্রি সেলসিয়াস।
 
তাপ প্রবাহ রাজ্যের উপকূল সহ বিভিন্ন এলাকায় অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া সংস্থা। রাজ্যের বিশেষ ত্রাণ কমিশনার রঞ্জন মহাপাত্র বলেছেন, উড়িষ্যায় সানস্ট্রোকে কমপক্ষে ৪৫ জন মানুষ মারা গেছে।
 
সোনেরপুরে ৪৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পাশাপাশি রাজ্যের অন্তত ১৬ টি শহরের তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি রেকর্ড হয়েছে। পিটিআই।