আফগানিস্তানের রাজধানী কাবুলে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পাশাপাশি প্রচুর ধোঁয়াও উঠতে দেখা গেছে। তবে ঠিক কোন স্থানে এই বিস্ফোরণ ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।
বিবিসি বলছে, দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পাশে একটি আবাসিক এলাকায় এই বিস্ফোরণ ঘটেছে বলে তারা একটি প্রতিবেদনে জানতে পেরেছে। রয়টার্স জানিয়েছে, কাবুলে যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে সাইরেনের শব্দ শোনা গেছে। কিন্তু দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা আক্রান্ত হয়নি।
বিস্ফোরণের কারণ এবং হতাহত সম্পর্কে এখনো পর্যন্ত কোনো তথ্য পাওয়া সম্ভব হয়নি। তবে সম্প্রতি জঙ্গি গোষ্ঠী তালেবান ‘বসন্তে হামলা’ চালানোর ঘোষণা দিয়েছে। রয়টার্স।
