ফেসবুক ছাড়ছেন সাইটটির দীর্ঘদিনের এক নির্বাহী

আপডেট : ১৯ এপ্রিল ২০১৬, ১৩:২৮
ফেসবুক ছাড়ছেন এর অনুসন্ধান সেবার ভাইস-প্রেসিডেন্ট (ভিপি) মাইক ভারনাল। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটটি ছেড়ে ভেঞ্চার ক্যাপিটাল সংস্থা সেকুইয়া ক্যাপিটালে প্রাথমিক পর্যায়ের একজন বিনিয়োগকারী হিসেবে যোগ দিতে যাচ্ছেন তিনি।
 
সোমবার এক ফেসবুক পোস্টে এই খবর জানান ভারনাল। তিনি সরাসরি মার্ক জাকারবার্গের অধীনে গত আট বছরেরও বেশি সময় ধরে কাজ করে আসছেন। সার্চ সেবার এই ভাইস-প্রেসিডেন্ট মূলত ফেসবুকের বিভিন্ন ব্যবসা সম্পর্কিত টুল নিয়ে কাজ করতেন। সূত্র- টেক ক্রাঞ্চ ও ইউএস টুডে।