ভাঙ্গায় নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি

আপডেট : ১৯ এপ্রিল ২০১৬, ১৩:৩২
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার শরীফাবাদ বাজার এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
 
জানা গেছে, ওই স্থানে ইউপি নির্বাচনকে ঘিরে এমপি নিক্সন চৌধুরী ও কাজী জাফরউল্লাহর কর্মী-সমর্থকরা ওই স্থানে মঙ্গলবার বিকালে পাল্টাপাল্টি জনসভা আহ্বান করে। প্রশাসন সংঘর্ষ এড়াতে সেখানে ১৪৪ ধারা জারি করে।
 
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানায়, শরীফাবাদ বাজারে অতিরিক্ত দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে।
 
উল্লেখ্য, ঘারুয়া ইউনিয়নে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী বর্তমান চেয়ারম্যান প্রফেসর শফিউদ্দিন মোল্লা ও এমপি নিক্সন চৌধুরী সমর্থিত স্বতন্ত্র প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী হাবিুবর রহমান।