প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ

আপডেট : ১৯ এপ্রিল ২০১৬, ১৪:৪৩
 
প্রাথমিক সমাপনী পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বৃত্তির ফল ঘোষণা উপলক্ষে মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
 
সংবাদ সম্মেলনের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, এতোদিন ৫৫ হাজার শিক্ষার্থীকে বৃত্তি দেয়া হলেও এবার এই সংখ্যা ২৭ হাজার ৫০০ বাড়িয়ে ৮২ হাজার ৫০০ করা হয়েছে।
 
বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে (www.dpe.gov.bd) পাওয়া যাবে।
 
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব হুমায়ুন খালিদ, প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক (ডিজি) মো. আলমগীর এবং মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।