আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী হামলায় কমপক্ষে ৭ জন নিহত ও ৩২৯ জন আহত হয়েছে। আত্মঘাতী হামলার পরে এক বন্দুকধারী এলাকায় গোলাগুলি এবং এখনও সেটি অব্যাহত আছে।
তালেবানের একজন মুখপাত্র জানিয়েছে, হামলাটি তারা চালিয়েছে। গত সপ্তাহে তালেবান বসন্তে বড় ধরণের আক্রমণের হুমকি দেয়ার পরে এই হামলার ঘটনাটি ঘটলো। মঙ্গলবারের এই হামলা সকালের ব্যস্ততম সময়ে পুল এ মাহমুদ এলাকায় হলো যেখানে ব্যবসাস্থল, বাড়ি মসজিদ রয়েছে। ঘটনাস্থলের খুব কাছেই অবস্থিত প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সেনাবাহিনীর ঘাটি।
বিস্ফোরণটি এতই শক্তিশালী ছিল যে এক কিলোমিটার দূরে অবস্থিত কাঁচের জানালাও ভেঙ্গে গেছে। স্থানীয় এক পুলিশ এপি-কে জানিয়েছেন, এটা তার শোনা সবচেয়ে ভয়ংকর বিস্ফোরণ কারণ এর পরে ২০ মিনিট তিনি কিছুই দেখতে ও শুনতে পাচ্ছিলেন না। বিবিসি।
