তাঁতীবাজারে সন্ত্রাসীদের গুলিতে ডিবি পুলিশ আহত

আপডেট : ১৯ এপ্রিল ২০১৬, ২২:১৮
 
রাজধানীর তাঁতীবাজারে ছিনতাইকারী ধরতে অভিযানে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে গোয়েন্দা পুলিশের এক সদস্য আহত হয়েছেন। গুলিবিদ্ধ মাহবুবুর রহমান (৩০) ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখায় এসআই হিসেবে কর্মরত।
 

মঙ্গলবার দুপুরে তাঁতীবাজার মোড়ে ব্যাংক এশিয়ার সামনে এ ঘটনা জলে ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) উপ-কমিশনার (পূর্ব) মাহবুব আলম জানিয়েছেন। তিনি বলেন, মাহবুবুরের ডান পায়ের হাঁটুর নিচে গুলি লেগেছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।