মুরাদনগরে শতাধিক দোকান উচ্ছেদ

আপডেট : ১৯ এপ্রিল ২০১৬, ১৬:৫৩
কুমিল্লার মুরাদনগর উপজেলা বাস টার্মিনালের প্রায় শতাধিক দোকান উচ্ছেদ করেছে কুমিল্লা জেলা পরিষদ।
 
মঙ্গলবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রউফ তালুকদারের নেতৃতে সকাল থেকে দুপুর পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চলে।
জানা যায়, ২০০৬ সালের অক্টোবর মাসে টার্মিনালের জায়গায় থাকা দোকান ঘর নিলামের মাধ্যমে বিক্রি করে জমি খালি করেছিল জেলা পরিষদ। দখলকৃত চক্রটি বহুদিন থেকে প্রতি দোকান থেকে এককালীন ৩০ থেকে ৫০ হাজার টাকা, মাসিক ভাড়া হিসেবে ৩ থেকে ৫ হাজার টাকা নিয়ে আসছিল। যা থেকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছিল।
 
অভিযানের সময় উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আজগর আলী, কুমিল্লা জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. এনামুল হক, উচ্চমান সহকারী (নাজির) স্বপ্ন কুমার দত্ত, জেলা সারবেয়ার জরিুল কাইউম, আসিফ ইকবাল, মুরাদনগর থানার এসআই জীবন হাজারী, জেলা পুলিশ রেঞ্জের এএসআই নজরুল ইসলাম প্রমুখ।