রাজধানীতে 'ডেইলি শপিং' এর নতুন শাখা

আপডেট : ১৯ এপ্রিল ২০১৬, ১৭:০১
নিত্য প্রয়োজনীয় গৃহস্থালি পণ্য সাশ্রয়ী মূল্যে সরবরাহ করতে রাজধানীর দক্ষিণখানের আশকোনায় আরো একটি শাখা চালু করেছে রিটেইল চেইনশপ ডেইলি শপিং।
 
সম্প্রতি আশকোনার হাজি ক্যাম্প রোডে নতুন এ আউটলেটটি উদ্বোধন করেন প্রাণ-আরএফএল গ্রুপের বিজনেস ডেভেলপমেন্ট এন্ড ট্রেড মার্কেটিং এর প্রধান খান সালেহ্ মাহমুদ। 
 
ডেইলি শপিংয়ের জেনারেল ম্যানেজার সাইফুল ইসলাম বলেন, 'ডেইলি শপিংয়ে ক্রেতারা পাচ্ছেন ফ্রি হোম ডেলিভারি ও ডেবিট-ক্রেডিট কার্ডের মাধ্যমে পণ্য ক্রয় ও মেম্বারশিপের সুযোগ। এছাড়া ডেইলি শপিং এ রয়েছে নগদ মূল্যছাড় ও আকর্ষণীয় অফার।'
 
তিনি জানান, দেশের সব জায়গায় ক্রেতাদেরকে মডার্ন ট্রেডের সেবা দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে ডেইলি শপিং। শিগগিরই মিরপুর-৭ ও পিলখানা বিজিবি গেট -১ এ ডেইলি শপিংয়ের আরো দুটি বিপণী কেন্দ্র চালু করা হবে।
 
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাইট অ্যাকুইজিশন ম্যানেজার জহিরুল ইসলাম, অপারেশন ম্যানেজার সাইদুর রহমান, ও অ্যাসিস্ট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার মিরাজ সরকার প্রমুখ।