প্রযুক্তির অগ্রগতির সুফল হিসাবে আজ মানুষের হাতে হাতে স্মার্টফোন। টাচস্ক্রিনে স্পর্শ করে নির্দেশ দিয়েই করে ফেলা যাচ্ছে অনেক কাজ। প্রযুক্তির অগ্রগতি যে শুধু ইলেক্ট্রনিক যন্ত্রপাতির ক্ষেত্রেই হয়েছে তা নয় জাপানি বিজ্ঞানিরা এমন এক টাচস্ক্রিন আবিষ্কার করেছেন যেটি লাগানো যাবে মানব শরীরের ওপর। ]
গবেষকরা এটির নাম দিয়েছেন ই-স্কিন। বিশেষ ধরনের ইলেক্ট্রনিক এই স্কিনের সাহায্যে নির্দেশ দিয়ে জানা যাবে হূদযন্ত্রের অবস্থা, রক্তে অক্সিজেনের উপস্থিতির হার, রক্তচাপসহ শরীরের যাবতীয় খবর। নতুন আবিষ্কার হওয়া ই-স্কিনটি নিঃসন্দেহে চিকিত্সা বিজ্ঞানের ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা রাখবে। ইউনিভার্সিটি অব টোকিওর বিজ্ঞানীরা ই-স্কিনের নাম দিয়েছেন আল্ট্রা থিন, আল্ট্রা ফ্লেক্সিবল, প্রোটেকটিভ লেয়ারস।
