‘জুরাসিক ওয়ার্ল্ড’ বিশ্বব্যাপী সাড়া ফেলা এক ছবি। এই ছবির সিক্যুয়েল তৈরির তোড়জোড় শুরু হয়েছে। এতো দিন পর্যন্ত যোগ্য পরিচালক পাওয়া যাচ্ছিলো না। সেই সংকটও মিটেছে। শেষমেশ পাওয়া গেছে পরবর্তী ‘জুরাসিক ওয়ার্ল্ড’-এর পরিচালককে! জে এ বায়োনা পরিচালনা করবেন ‘জুরাসিক ওয়ার্ল্ড’-এর সিক্যুয়েল।
প্রথম ছবির পরিচালক কলিন ট্রেভোরোই চিত্রনাট্য লিখছেন সিক্যুয়েলের। ‘স্টার ওয়ার্স: এপিসোড নাইন’-এর কাজে এখন ব্যস্ত কলিন। তাই সিক্যুয়েলের দায়িত্ব এসে পড়েছে বায়োনার কাঁধে।
সুনামি ড্রামা ‘দ্য ইমপসিবল’ তৈরি করে নজর কেড়েছিলেন স্প্যানিশ পরিচালক বায়োনা। ‘প্যারামাউন্ট পিকচার্স’-এর সঙ্গে ‘ওয়ার্ল্ড ওয়ার জি’ তৈরির চুক্তিও করেছিলেন তিনি। কিন্তু গত জানুয়ারিতেই ‘প্যারামাউন্ট’-এর প্রজেক্ট ছেড়ে বেরিয়ে আসেন বায়োনা। আপাতত তিনি ‘অ্যা মনস্টার কলস’-এর পোস্ট প্রোডাকশনের কাজে ব্যস্ত। এর পরেই ‘জুরাসিক ওয়ার্ল্ড’-এর সিক্যুয়েলের কাজ শুরু করার কথা।
ক্রিস প্যাট এবং ব্রিস ডালাস হাওয়ার্ডকে আরও একবার দেখা যাবে ছবিতে। ‘জুরাসিক ওয়ার্ল্ড’-এর সিক্যুয়েল মুক্তি পাওয়ার কথা ২০১৮ সালের জুনে। সূত্র-বিবিসি।
