রাজধানীর মগবাজারে ছয়তলা ভবন থেকে পড়ে রিপন মিয়া (২৬) নামের এক এসি মিস্ত্রির মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে মগবাজারের দিলু রোডের ৪৪/১ নম্বরের বাসায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের সহকর্মী মো. সোহেল জানান, রিপন তেজগাঁও এলাকার সনি র্যাংগস কোম্পানিতে সার্ভিসিং শাখায় কাজ করতেন। থাকতেন তিনি তেজগাঁও-এ। আর সোহেল কাজ করতেন ওয়ালটনে। সকালে তারা কোম্পানির কাজ না থাকায় বাইরে কাজ করতে গিয়েছিলেন। কাজ করার সময় রিপন ছয়তলা থেকে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে গেলে সকাল সোয়া ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক রিপনকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
