সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, 'যুক্তরাষ্ট্রের তদন্ত সংস্থা এফবিআই-এর তদন্তে অনেক বিষয় এখন স্পষ্ট হয়ে আসছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্বের দাবিদার হওয়ায় তাকে হত্যার মাধ্যমে আওয়ামী লীগের রাজনীতি হুমকির মুখে ফেলতে চেয়েছিলেন অভিযুক্তরা।'
বুধবার সকালে সচিবালয়ে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি করে বিএনপি সফল হতে না পেরে এখন অন্ধকার পথ বেছে নিয়েছে। তারই অংশ হিসেবে জয়কে হত্যার ষড়যন্ত্র করা হয়েছে।
